*বড়োপর্দায় মুক্তি পেল "কোথায় তুমি"। প্রিমিয়ারের তারকার মেলা। অভিনেতা রজতাভ দত্ত ও শান্তিলাল মুখার্জী কে সিনেমাতে দেখা গেল পুরোপুরি ভিন্ন চরিত্রে।*

মুক্তি পেল পরিচালক আন্থনি জেন এর পরিচালনায় নতুন ছবি "কোথায় তুমি"। অনুষ্ঠিত হয়ে গেল সেই ছবির জমকালো প্রিমিয়ার। উপস্থিত ছিল টলিউডের একাধিক অভিনেতা।

 বিখ্যাত নাট্যকার জন গ্যালসওয়ার্দি এর "জাস্টিস" নাটক অবলম্বনে নতুন ছবি "কোথায় তুমি"। নাটকটি তে যেমন  সমাজের সাধারণ মানুষ কিভাবে আইনে প্যাচ এ পরে বিপদে পড়ে, ঠিক সেই ভাবেই  দেখানো হয়েছে আইনের জালে  জড়িয়ে সাধারণ মানুষ  কে  আইনের  রক্ষক রা  জীবন নষ্ট করে দিতে পারে,রাজনৈতিক কারবারি রা হিন্দু মুসলিম বিদ্বেষ দেখিয়ে  যতো ই  ভোট

 ফায়দা  তুলুন না কেনো,  কোথায় তুমি  দেখিয়ে  দিচ্ছে  একজন  মুসলিম  সাব্বির  বাবু ( খরাজ মুখার্জি) কি  ভাবে এক হিন্দু ছেলে কে নিজের  ভাই এর মত শুরু  থেকে  শেষ   অব্দি জীবনের  সব  লড়াই  এ  পাশে  থাকে,আর  একটা  ভীষণ  পরিনত  আধুনিক  দিক হল  ভালো বাসা না থাকলে বিয়ের পর ও বেরিয়ে আসার যায়  তাতে সমাজ এর লোক লজ্জার ভয়ে হয়তো আমরা গুটিয়ে যাই কিন্তু জীবনে মানসিক শান্তি টা ই সব । 

ছবিতে জুটি বেধেছে অভিনেতা টাব্বু ও রিতিকা সেন। ছবিতে টাব্বু কে দেখা গিয়েছে সৌরভ নামের চরিত্রে। সৌরভ নামে এক জনৈক তরুন পেশায় একজন কেরানি । রোজ কার একঘেয়ে জীবনে হঠাৎ বসন্ত আসে যখন পাশের বিন্ডিংয়ের একটি মেয়ের প্রেমে পড়ে সে। প্রেম এর কুড়ি  ফুল হয়ে ফোটার আগেই নষ্ট হয়ে যায় এক  টা ছোট্ট ভুল এ । এর পর  আবার কি তারা এক  হয়? এই নিয়ে সিনেমা "কোথায় তুমি"। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা রজতাভ দত্ত,খরাজ মুখার্জী, শান্তিলাল মুখার্জী কে। ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন দেব সেন। ছবিটি মুক্তি পেয়েছে "ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট" ও "পিপিএফ এন্টারটেইনমেন্ট" এর যৌথ ব্যানারে প্রভিন পান্ডের প্রযোজনাতে। গ্রান্ড প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকূশলীরা।

Comments

Popular posts from this blog

আবৃত্তিচর্চা ও সমাজকল্যাণে নতুন দিগন্ত: কলকাতায় পথ চলা শুরু করল 'আবৃত্তি জাগরণ মঞ্চ'

Global Scholastics to help students find their universities worldwide for higher studies

​महाजाति सदन में धूमधाम से मनाया गया बालिका शिक्षा सदन व मुरारीलाल मेहता विद्यामंदिर का प्लेटिनम जुबली समारोह