আবৃত্তিচর্চা ও সমাজকল্যাণে নতুন দিগন্ত: কলকাতায় পথ চলা শুরু করল 'আবৃত্তি জাগরণ মঞ্চ'
কলকাতা: - সংস্কৃতিচর্চার সাথে সামাজিক দায়বদ্ধতাকে এক সুতোয় বাঁধতে কলকাতায় আত্মপ্রকাশ করল একটি নতুন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'আবৃত্তি জাগরণ মঞ্চ' । গত ১৭ জুন, ২০২৬ তারিখে সংগঠনের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক ঘোষণাটি করা হয়েছে। মূলত আবৃত্তি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এই মঞ্চের পথ চলা শুরু। সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ: সংস্কৃতি ও আবৃত্তিচর্চার প্রসার: বাংলা ভাষায় সঠিক উচ্চারণ, বাচনভঙ্গি এবং আবৃত্তি শিল্পকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলা। বিনামূল্যে প্রশিক্ষণ: আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের আবৃত্তি ও উচ্চারণ শৈলী বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে উন্নতমানের প্রশিক্ষণ প্রদান করা হবে। সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ: শুধু সংস্কৃতিচর্চাই নয়, সমাজে অবহেলিত, প্রান্তিক ও দরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করবে এই সংগঠন। কর্মশালার আয়োজন: ছাত্র-ছাত্রী ও যুবসমাজের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত আবৃত্তি কর্মশালা (Workshops) এবং বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। ...
Comments
Post a Comment