ব্যাংক কর্মীর উপর হামলার তীব্র নিন্দা, দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন (বেঙ্গল সার্কেল) এক প্রেস বিবৃতিতে ব্যাঙ্ক আধিকারিকের উপর নৃশংস হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি কর্মরত অবস্থায় এক এসবিআই আধিকারিকের উপর যে ভাবে আক্রমণ চালানো হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
অ্যাসোসিয়েশনের বক্তব্য অনুযায়ী, এই ধরনের ঘটনা ব্যাঙ্ক কর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে। একজন ব্যাঙ্ক আধিকারিক তাঁর দায়িত্ব পালন করতে গিয়ে যদি এভাবে আক্রান্ত হন, তাহলে তা শুধু ব্যাঙ্কিং ব্যবস্থার জন্য নয়, সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্যও বিপজ্জনক ইঙ্গিত বহন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য ব্যাঙ্ক কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানিয়েছে, ব্যাঙ্ক কর্মীদের উপর যে কোনও রকম হিংসাত্মক আচরণ তারা কোনওভাবেই মেনে নেবে না। প্রয়োজনে সংগঠন বৃহত্তর আন্দোলনের পথেও যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

আবৃত্তিচর্চা ও সমাজকল্যাণে নতুন দিগন্ত: কলকাতায় পথ চলা শুরু করল 'আবৃত্তি জাগরণ মঞ্চ'

Global Scholastics to help students find their universities worldwide for higher studies

​महाजाति सदन में धूमधाम से मनाया गया बालिका शिक्षा सदन व मुरारीलाल मेहता विद्यामंदिर का प्लेटिनम जुबली समारोह